ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ

28

পৃথা দাশগুপ্ত,কলকাতা:তারাতলার ঘটনায় মৃত্যুমিছিল। এখনো চলছে উদ্বারকাজ। মাঝে মাঝেই বৃষ্টি। উদ্বারকাজে গাফিলতি ও ত্রুটিপূর্ণ নকশায় চূড়ান্ত অনুমোদন দেওয়ার অভিযোগে এবার কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ফিরহাদ হাকিমের পাশাপাশি কলকাতা পুরসভার দুই কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধেও তারাতলা থানায় অভিযোগ দায়ের । অভিযোগ করেছেন ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেল।

বেশ কিছু দাবি নিয়ে এই অভিযোগ

প্রাক্তন মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে।

সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি

এতগুলি শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী সমস্ত কারিগরকে চিহ্নিত করতে হবে

প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালকে অবিলম্বে গ্রেফতার করতে হবে

ওই এলাকায় থাকা সমস্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি নির্মাণগুলি দ্রুত পরিদর্শন করতে হবে, যাতে ভবিষ্যতে এমন প্রাণহানির পুনরাবৃত্তি রোধ করা যায়।

এই ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। ৩৮ বছর বয়সী যুবক খালেক সরদার। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা ওই যুবক দুর্ঘটনার পর থেকেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের ‘রেড জোনে’ চিকিৎসাধীন ছিলেন।