নিউজ ডেস্ক: নাইট শিফটে থানাতেই দুই পুলিশ কর্মীর চুম্বনের ভিডিও ভাইরাল! ২৪ শে জুন অরবিন্দ পটেল নামে এক পুরুষ কনস্টেবল ডিউটি করছিলন, চেয়ারে বসে কম্পিউটারে কাজ সারছিলেন তিনি। হঠাৎ তাঁরই সহকর্মী মহিলা কনস্টেবল গিয়ে পিছন থেকে চুম্বন করেন এই পুরুষ কনস্টেবলকে। উত্তরপ্রদেশের জালাউনের এই পুলিশ কর্মীদের চুমু খাওয়ার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োটি ‘শ্বেতাশর্মা’ নামের একজনের এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে। যদিও NKTV বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
স্থানীয় সূত্রের খবর, ওই মহিলা কনস্টেবলের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে পুরুষ কনস্টেবলের। তাঁরা দুজনেই থানায় একসঙ্গে কাজ করেন। প্রয়াগরাজের বাসিন্দা অরবিন্দ ২০১৮ ব্যাচের এক কনস্টেবল। তাঁকে কেরানির দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার অরবিন্দ নাইট শিফটে ছিলেন। এই ঘটনা ভাইরাল হতেই সিসিটিভি ফুটেজের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার অরবিন্দকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন। অরবিন্দের প্রেমিকা তথা মহিলা কনস্টেবলের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।