মেঘালয় ক্রিকেটে ‘যৌন হয়রানি’, সাসপেন্ড কোচ-ম্যানেজার

57

নিউজ ডেস্ক: যৌন হয়রানির অভিযোগে মেঘালয়ের অনূর্ধ্ব-২৩ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হেমন্ত রায় এবং প্রাক্তন সহকারী ম্যানেজার সঞ্জয় মণ্ডলের ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করেছে মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
গত বছর ত্রিপুরার আগরতলায় দলের অংশগ্রহণের সময় যৌন হয়রানির ঘটনাটি ঘটেছিল। মেঘালয় রাজ্য মহিলা কমিশনের (এমএসসিডব্লিউ) নির্দেশের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে দুবার অভিযোগ জানিয়েছিলেন মহিলা ক্রিকেটাররা। সেই অভিযোগ নিষ্পত্তি করতে ব্যর্থ হওয়ায় এমসিএ তাদের অনারারি সেক্রেটারি রোনাল্ড খারকামনিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরখাস্ত করেছে।
অবশেষে, মেঘালয় মহিলা কমিশনের কাছে অভিযোগ জানানো হয় এবং দুপক্ষের বয়ান শোনার পর ওই দুজনকে অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত করা হয়।
অভিযোগ পাওয়া সত্ত্বেও তদন্ত শুরু করতে বা ক্রিকেটারদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় মহিলা কমিশন এমসিএ-র তীব্র সমালোচনা করেছে। যৌন হয়রানি প্রতিরোধ আইন অনুযায়ী এমসিএ-র কোনো অভ্যন্তরীণ অভিযোগ কমিটি ছিল না।
মেঘালয়ের প্রতিনিধিত্বকারী তরুণী ক্রিকেটারদের পক্ষ থেকে একজন প্রধান কোচের ওপর রাখা আস্থা ক্রীড়া জগতের অন্যতম পবিত্রতম বিশ্বস্ততার সম্পর্কের মধ্যে একটি। আপনি সবচেয়ে গুরুতর সেই আস্থা লঙ্ঘন করেছেন, প্রধান কোচ হেমন্ত রায়ের বরখাস্তের আদেশে লিখেছেন মেঘালয় ক্রিকেট সংস্থা।
আরও বলা হয়েছে, মহিলা কমিশনের অনুসন্ধানে এমন আচরণ প্রমাণিত হয়েছে যা কেবল এমসিএ-এর প্রতি আপনার চুক্তিভিত্তিক ও পেশাগত বাধ্যবাধকতা লঙ্ঘনই নয়, বরং আপনার তত্ত্বাবধানে থাকা মহিলা ক্রিকেটারদের মর্যাদা, নিরাপত্তা ও মৌলিক অধিকারেরও লঙ্ঘন। এই ধরনের আচরণের জন্য দোষী সাব্যস্ত কোনও ব্যক্তিকে এমসিএ কোনোভাবেই এই সংস্থার সঙ্গে যুক্ত থাকার অনুমতি দেবে না।
চলতি বছরের মার্চে এমসিএ-র সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণকারী রাজ্যসভা সদস্য জেমস পিকে সাংমা বলেছেন, অভিযোগগুলো গোপন রাখা হয়েছিল এবং সচিব এবিষয়ে অবগত থাকা সত্ত্বেও নতুন কার্যনির্বাহী কমিটির সামনে তা কখনো পেশ করা হয়নি। মহিলা কমিশন দেখেছে যে, অভিযোগ প্রাপ্ত পদাধিকারীরা অভিযোগ সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন, বলেছেন জেমস পিকে সাংমা। এইসঙ্গে, এই বিষয়ে মুখ খোলার জন্য ক্রিকেটারদের প্রশংসা করেছেন তিনি।
সাংমা বলেন, দলটি যখন একটি টুর্নামেন্টের জন্য ত্রিপুরার রাজধানী আগরতলায় ছিল, তখন ডিসেম্বর ২০২৫-এ জমা দেওয়া অভিযোগগুলো ধামাচাপা দেওয়ার অভিযোগে সমিতি অনারারি সেক্রেটারি রায়োনাল্ড খারকামনিকেও সাময়িকভাবে বরখাস্ত করেছে।
মেঘালয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ইয়ামনলাং সিয়েম এসব অভিযোগ সত্য বলে উপসংহার টানেন এবং সময়মতো তদন্ত শুরু করতে বা ক্রিকেটারদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় এমসিএর তীব্র সমালোচনা করেন।
জেমস পিকে সাংমা বলেছেন, প্রাক্তন সভাপতি নব ভট্টাচার্য এবং আরও দুজন প্রাক্তন কর্মকর্তার বিরুদ্ধে যে কোনও আইনি পদক্ষেপে এমসিএ সহযোগিতা করবেয