মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের সব ওবিসি সার্টিফিকেট বাতিল, রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের

30

পৃথা দাশগুপ্ত,কলকাতা: তৃণমূলের আমলে নতুন নিয়মে দেওয়া সব ওবিসি সংশাপত্র‌ই বাতিল । নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের সব ওবিসি-এ এবং ওবিসি-বি সার্টিফিকেট বাতিল করা হল । বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, এখন আর ওবিসি-এ এবং ওবিসি-বি বলে কিছু নেই। সব সাধারণ ক্যাটাগরি।

পালাবদলের পর ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরি তুলে দেওয়া হয়েছে । একটাই ক্যাটাগরি রেখেছে তাঁরা।‌

২০১০ সালে রাজ্যের ওবিসি সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয়। ও বিসি-এ এবং ওবিসি-বি। তৃণমূল আমলে নতুন ৬৬টি সম্প্রদায়কে ওবিসি-র অন্তর্ভুক্ত করা হয়। ২০২৪ এ কলকাতা হাইকোর্ট নতুন ৬৬টি সম্প্রদায়ের ওবিসি অন্তর্ভুক্তি বাতিল করে দেয়। এরপরে তৎকালীন তৃণমূল সরকার শ্রেণিবিন্যাস ওবিসি-এ এবং ওবিসি-বি তালিকার বদল করে। সুপ্রিম কোর্ট তার উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি।

বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটাগরি তুলে দিয়েছিল। তারা ওবিসি-তে একটিই ক্যাটাগরি রাখে। অন্য দিকে, সুপ্রিম কোর্ট থেকেও মামলা তুলে নেয় রাজ্য। এই পরিস্থিতিতে তৃণমূল আমলে ইস্যু হওয়া সব সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। ২০১০-এর আগে ইস্যু হওয়া সব সার্টিফিকেট বৈধ বলে গণ্য করা হচ্ছে।

আজ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ সমস্ত ও বি সি সার্টিফিকেট বাতিল করে দিল।