মিটিংয়ের জন্য CJP-কে হল ভাড়ায় ‘বাধা’, বিজেপির বিরুদ্ধে অভিযোগ অভিজিৎ দীপকের

37

নিউজ ডেস্ক: বিস্ফোরক ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। বুধবার দিল্লিতে একটি বৈঠক হওয়ার কথা ছিল সিজেপির। কিন্তু ১০টি হল ভাড়া নেওয়ার চেষ্টা করলেও ককরোচ জনতা পার্টিকে কোনও হল ভাড়া দেয়নি কেউ। এমনটাই অভিযোগ। কারণ হিসাবে সিজেপির অভিজিতের দাবি, ‘উপরমহল থেকে চাপ রয়েছে যেন ককরোচ জনতা পার্টিকে কোনও হল ভাড়া না দেওয়া হয়।’ এমনই নাকি বলা হয়েছে। অনেক কষ্টে একটি হল পেয়েছিলেন অভিজিতরা। কিন্তু সেই হলের মালিককে বুধবার সকালে ধমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিজিৎ দীপকের দাবি, হোটেল মালিককে বলা হয়েছে, তাঁরা যদি CJP-এর বৈঠক করতে দেয়, তাহলে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।
ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, ‘এসবই বিজেপি করছে। তাদের কাজকর্ম ও কথাবার্তা স্পষ্ট করে দিচ্ছে যে তাঁরা দেশের যুবসমাজকে ভয় পাচ্ছে। তারা যদি মনে করে, এ ধরনের তুচ্ছ কর্মকাণ্ড করে আমাদের ভয় দেখাতে পারবে, তাহলে তাঁরা মারাত্মক ভুল করছে।’ যদিও এখনো পর্যন্ত বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।