বছরে ১ কোটি যুবককে এআই প্রশিক্ষণ, ঘোষণা মোদীর

27

নিউজ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মকে ৮০তম স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বছরে ১ কোটি তরুণ-তরুণীকে এআই প্রশিক্ষণ দেবে সরকার, ঘোষণা মোদীর।
লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের ওপর আমার ভরসা আছে। গোটা দুনিয়ায় দ্রুত এগিয়ে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তার সঙ্গে তাল রাখতে প্রতি বছর দেশের ১ কোটি যুবকে এআই প্রশিক্ষণ দেবে সরকার।
এনিয়ে টানা ১৩ বার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন মোদী। তিনি বলেন, দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রক্রিয়ায় যুব সমাজের শক্তি কাজে লাগানো হবে। একমাত্র তরুণরাই দেশের উচ্চাকাঙ্ক্ষাকে সফল করতে পারে, বলেন মোদী।
শনিবার প্রথমে রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন মোদী। তার পর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লার অনুষ্ঠানে সেনাবাহিনীর তরফে ‘বন্দে মাতরম্‌‌’ গানটি বাজানো হয়। এবছর জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পালিত হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় এই প্রথম গানটি গাওয়া হল। লালকেল্লায় দর্শকাসনে তরুণ প্রজন্মের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।