একটি মামলায় জামিন পেলেন জুবিনের দুই দেহরক্ষী

45

নিউজ ডেস্ক: জুবিন গার্গ মৃত্যুরহস্যে ধৃত দুই দেহরক্ষী জামিন পেলেন। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙাপুরে জুবিন গার্গের রহস্যমৃত্যুর পর গ্রেফতার করা হয়েছিল জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরা। অবশ্য জুবিনের মৃত্যুর সময় তাঁরা কেউই সিঙাপুরে ছিলেন না। তাঁদের গ্রেফতার করা হয়েছিল আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে।
মঙ্গলবার পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরাকে জামিন দেয় বিশেষ বিচারপতির আদালত। দুজনের বিরুদ্ধে মামলা করেছিল মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিল্যান্স সেল।
আদালতের পর্যবেক্ষণ, তদন্তকারী পুলিশ তাঁদের গ্রেফতারের সময় নির্ধারিত নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় ওই দুই পিএসও-কে জামিন দেওয়া হয়েছে। পরেশ বৈশ্য ও নন্দেশ্বর বরার আইনজীবীরা যুক্তি দেখান যে, গ্রেফতারের সময় নিয়ম ও পদ্ধতি লঙ্ঘন করা হয়েছিল।
তবে, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় জামিন পেলেও তাঁদের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে না। জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাঁরা যেহেতু ইতিমধ্যেই পুলিশি হেফাজতে রয়েছেন, তাই সেই মামলার কারণে দুজনকে কারাগারেই থাকতে হবে।
সুতরাং, সম্পদ সংক্রান্ত মামলায় জামিন পেলেও তা তাঁদের অবিলম্বে মুক্তির পথ প্রশস্ত করছে না, কারণ তাঁদের বিরুদ্ধে মৃত্যুরহস্যের মামলা চলছে।
জুবিন গার্গের রহস্যমৃত্যুর তদন্তে দুই দেহরক্ষী সহ গ্রেফতার করা হয়েছে সাতজনকে। এঁদের মধ্যে রয়েছেন
শ্যামকানু মহন্ত, উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান উদ্যোক্তা ও ব্যবসায়ী। সিদ্ধার্থ শর্মা, জুবিন গার্গের ব্যক্তিগত ম্যানেজার বা আপ্তসহায়ক।সন্দীপন গার্গ, জুবিনের তুতোভাই এবং অসম পুলিশের ডিএসপি। শেখরজ্যোতি গোস্বামী, জুবিনের সহ-সংগীতশিল্পী। অমৃতপ্রভা মহন্ত, জুবিনের সহ-গায়িকা।