স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি, জনাথন ডেভিডের পর এবার ডেম্বেলে। প্রথম রাউন্ডেই তিনটি হ্যাট্রিক হয়ে গেল বিশ্বকাপে। শুক্রবার রাতে নরওয়ের বিরুদ্ধে দুরন্ত হ্যাট্রিক করেন ফরাসি তারকা ডেম্বেলে। শেষপর্যন্ত ৪-১ গোলে জেতে ফ্রান্স। ৭, ২০ ও ৩২ মিনিটে পরপর তিনটি গোল করেন ডেম্বেলে। আলজেরিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাট্রিক করেছিলেন মেসি। তিন গোলেই সেই ম্যাচ জেতে আর্জেন্টিনা। এদিকে, এশিয়ান দল কাতারের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন কানাডার জনাথন ডেভিড। কাতারকে সেদিন ৬ গোলে উড়িয়ে দিয়েছিল কানাডা। বিশ্বকাপে কানাডার প্রথম জয় ছিল এটা। উল্লেখ্য, ফরাসিরা এই ম্যাচে জিতলেও কোনও গোল পাননি চারগোল করে দ্বিতীয়স্থানে থাকা কিলিয়ান এমবাপে।

ক্যাবো ভার্দের চমক, নকআউটে নবাগতরাঃ ছিটকে গেল উরুগুয়ে
আশঙ্কামতোই নকআউটের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল প্রাক্তন চ্যাম্পিয়ন উরুগুয়ে। আরেক প্রাক্তন চ্যাম্পিয়ন স্পেনের কাছে ন্যুনতম গোলে হেরে বিদায় নেয় সুয়ারেজ, ফোরলানদের উরুগুয়ে। এদিকে, প্রত্যাশিতভাবেই প্রথমবার বিশ্বকাপে নেমেই নকআউট নিশ্চিত করে নিল আফ্রিকান বিস্ময় ক্যাবো ভার্দে। শুক্রবার রাতে সৌদির আরবের সঙ্গেও গোলশূন্য ড্র খেলে তারা। এনিয়ে গ্রুপের তিন ম্যাচে সবকটাই ড্র রাখতে সমর্থ হয় নবাগত ক্যাবো ভার্দে। প্রথম দুটো ম্যাচে স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করে ক্যাবো ভার্দে। নকআউটের প্রথম ম্যাচে যদিও অন্যতম ফেবারিট মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ক্যাবো ভার্দে।
হাইস্কোরিং ম্যাচেও রেকর্ড গড়বে বিশ্বকাপ!
গোলের বন্যা থামতেই চাইছে না বিশ্বকাপে। শুক্রবার রাতে হাইস্কোরিং আরও তিনটি ম্যাচের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। প্রথম দুটো ম্যাচে নিষ্প্রভ থাকার পর গ্রুপের অন্তিম ম্যাচে রীতিমতো জ্বলে ওঠে বেলজিয়াম এবং ৫-১ গোলে উড়িয়ে দেয় নিউজিল্যান্ডকে। জোড়াগোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। একটি করে গোল করেন লুকাকু, ক্যাবিন ডি ব্রুয়েনও। অন্য এক ম্যাচে সেনেগাল ৫ গোলে উড়িয়ে দেয় ইরাককে। জোড়াগোল করেন পাপা গুয়েআই। এদিকে, বোস্টনে অন্য আরেক ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ফ্রান্স। ম্যাচে দুরন্ত হ্যাট্রিক করেন উসমানে ডেম্বেলে। চলতি বিশ্বকাপের তৃতীয় হ্যাট্রিক ছিল এটা। এর আগে লিওনেল মেসি ও জনাথন ডেভিড হ্যাট্রিক করছিলেন।
