মুম্বইয়ের কুর্লার চিরাগ নগরে ভূমিধসে মৃত ৬

26

নিউজ ডেস্ক: মঙ্গলবার সকালে মুম্বইয়ের কুর্লার চিরাগ নগর এলাকার গাউসিয়া চাওলে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) দুর্যোগ মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, ভোর ৩টা ৪৮ মিনিট নাগাদ কুর্লা পশ্চিমের চিরাগ নগরের গওশিয়া চাওলে বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড়ের একটি অংশ ধসে চিরাগ নগরের গাউসিয়া চাওল এলাকায় পড়ে যায়।


আটকে পড়াদের উদ্ধার করে এনডিআরএফ (NDRF) ও মুম্বাই ফায়ার ব্রিগেড। কুর্লায় ভূমিধসের সময় বস্তির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। ফলে তাঁদের অনেকেই সময়মতো বেরিয়ে আসতে পারেননি। ভারতীয় আবহাওয়া দফতর মুম্বই, থানে, পালঘর এবং রায়গড়ের বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে। মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।