বিজেপির সাংগঠনিক বৈঠকে নেতা-কর্মীদের বড় বার্তা নিতিন নবীন

29

পৃথা দাশগুপ্ত, কলকাতা: একাধিক কর্মসূচী নিয়ে রাজ্যে নিতিন নবীন । আজ সারাদিন একের পর সাংগঠনিক বৈঠক করলেন তিনি। বাংলায় ক্ষমতায় আসার পর নানা অভিযোগ সামনে এসেছে। এই আবহে দলের রাজ্য পদাধিকারী, জেলা সভাপতি, জেলা ইনচার্জ, বিভাগ কনভেনর, মোর্চা সভাপতি, সেলের দায়িত্ব প্রাপ্ত, সমাজ মাধ্যম, প্রযুক্তিগত দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করলেন তিনি।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির নেতারা আজ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে নিতিন নবীন বার্তা দেন, দল ক্ষমতায় আসার পর নানা অভিযোগ উঠেছে। সেটা শক্ত হাতে সামলাতে হবে নেতৃত্বকে। বাড়তি সতর্ক হতে হবে।

সংগঠন বৃদ্ধি করতে শুধুমাত্র সরকারের ভূমিকা কিংবা তার কার্যকলাপের উপর নির্ভর করে নয়। নিয়ম করে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরী করতে হবে।

সূত্রের খবর,

৭ অক্টোবর পর্যন্ত পাড়ায় পাড়ায় জনসংযোগ করার বার্তা

বুথ ভিত্তিক কর্মসূচি ও প্রচার কাজ করার পরিকল্পনা

সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে লাগাতার প্রচার চলবে

পুজোর পর ফের একইভাবে চলবে প্রচার

এলাকার শিক্ষক, অধ্যাপক, সরকারি আধিকারিক, কবি, সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হব

পথসভা করে সরকারের কাজ ব্যাখ্যা করতে হবে।

যুব মোর্চার নেতৃত্বে বুথে বুথে ওয়ার্ডে মশাল যাত্রা করতে হবে

বৈঠকে জনপ্রতিনিধি ও সাংগঠনিক নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে দলের অন্দরে অভিযোগের বিষয় ঠিক করে পর্যালোচনা করতে হবে।‌রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন এলাকায় বিধায়ক এবং দলের সাংগঠনিক পদাধিকারীদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। জনপ্রতিনিধি ও সংগঠন পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে না, দলের অন্দরে এমন অভিযোগও উঠেছে। এর প্রভাব সরকারের ভাবমূর্তিতেও পড়তে পারে বলে মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই সরকার এবং সংগঠনের মধ্যে সমন্বয় আরও মজবুত করার বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।