অসমে স্বয়ংসেবক সঙ্ঘের প্ৰধান মোহন ভাগবত,৫ দিনের সফরসূচি নিয়ে অসমে

30

অসমে উপস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্ৰধান মোহন ভাগবত। ৫ দিনের সফরসূচি নিয়ে অসমে পদার্পণ করলেন মোহন ভাগবত। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গুয়াহাটির বরঝাড় বিমানবন্দর থেকে গুয়াহাটিতে রওনা হন আরএসএস-এর প্রবীণ নেতা।


মঙ্গলবারই অসমে বিজেপি নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকার ক্ষমতাসীন হয়েছে। টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটির খানাপাড়ায় লক্ষাধিক জনসমাগমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং ৪ জন ক্যাবিনেট মন্ত্রী শপথগ্রহণ করেন। তারপরই আরএসএস প্রধান মোহন ভাগবতের অসমে পদার্পণ গুরুত্ববাহী হয়ে উঠেছে।


সংগঠনের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ভাগবতের। সংগঠন সূত্রে খবর, আরএসএস-এর দ্বিতীয় বর্ষের কার্যকর্তা বিকাশ বর্গ শীর্ষক প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন আরএসএস প্রধান। অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বরিষ্ঠ সঙ্ঘ কর্তাদের সঙ্গেও মতবিনিময় হতে পারে ভাগবতের। ১৭ মে ফের বরঝাড় বিমানবন্দর থেকে বিমানে ফিরে যাবেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

৫ দিনের সফরে গুয়াহাটিতে আরএসএস প্রধান মোহন ভাগবত।