গ্রেফতার প্রাক্তন সাংসদ প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি

29

নিউজ ডেস্ক: হুগলির রিষড়ার ৪ নম্বর ওয়ার্ডে হঠাৎ এনআইএ অভিযান। যার বাড়িতে পুলিশ গেলেন তিনি দু’বারের সাংসদ অপরূপা পোদ্দার। স্বামী এখনও কাউন্সিলর অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি । সোমবার হঠাৎ অপরূপাদের রিষড়ার গাঁধী সড়কের পাশে বাড়িতে চার ভ্যান সিআরপিএফ নিয়ে হাজির হন এনআইএ-র আধিকারিকেরা। এনআইএ সূত্রের খবর, ২০২৩ সালের ২ এপ্রিল রামনবমীতে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল তৎকালীন সাংসদ অপরূপার স্বামী কাউন্সিলর শাকিরের। অথ্যাৎ প্রায় তিন বছর পর আগের ঘটনায় এই এনআইএ অভিযান।অন্যদিকে বাড়িতে এনআইএ অভিযানের খবরে দুপুর থেকে উত্তেজনা বাড়ছিল হুগলির রিষড়ার ৪ নম্বর ওয়ার্ড এলাকায়। সকালে তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তার পর গ্রেফতার করা হয়েছে। কয়েক মিনিট ধরে চলে বিক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে রিষড়া থানার বিশাল পুলিশবাহিনী সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এনআইএর ছয় জন আধিকারিক-সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে গাড়িতে ওঠেন কাউন্সিলর। সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অপরূপাদের বাড়িতে তল্লাশি চালিয় এনআইএ। অপ্রীতিকর ঘটনা যাতে কেউ না ঘটান তিনি তাঁর কর্মী সমর্থকদের শান্ত করেন।তবে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাংসদ।সাংসদের ছেলে বাবার গ্রেফতারির প্রতিবাদ করতে গেলে ছেলের মুখ বন্ধ করার চেষ্টা করতেও দেখা যায় প্রাক্তন তৃণমূল সাংসদকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেন “ভগবান আছে সবকিছুর বিচার ভগবান করবেন।”