নিউজ ডেস্ক: আগামী বছরের প্রথম দিকে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মার্কো এখবর জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুন্দর এবং ভারত-মার্কিন সম্পর্ক হবে দুর্দান্ত। এক সাক্ষাৎকারে মার্কো রুবিয়ো জানিয়েছেন যে ট্রাম্পের সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি নিজে এবছরের শেষদিকে ভারত আসবেন।
রুবিয়ো বলেছেন, আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত সফরে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গী এবং ঘনিষ্ঠ পার্টনার ভারত, স্বাভাবিকভাবেই এই সফর হবে অত্যন্ত ইতিবাচক, বিশেষ করে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। কূটনীতির ক্ষেত্রে এটা সত্যিই গুরুত্বপূর্ণ।
যদি এই সফর সত্যিই হয় তাহলে ২০২০-এর পর এটাই হবে ট্রাম্পের প্রথম ভারত ভ্রমণ। মোদী-ট্রাম্পের শেষ সাক্ষাৎ হয়েছিল ফ্রান্সের এভিয়ানে জি৭ সম্মেলনের মাঝে। এবং ১৬ মাসে সেটাই ছিল প্রথম সাক্ষাৎ।
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে এখন দুতরফে আলোচনা চলছে। রুবিয়ো জানিয়েছেন, চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে, খুব দ্রুত সইসাবুদ হবে। তিনি বলেছেন, এই চুক্তি খুব ভালো হবে, শক্তিশালী চুক্তি। জি৭ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর আলোচনা হয়েছে। বাণিজ্য চুক্তির একেবারে শেষপর্বে রয়েছি আমরা।
রুবিয়ো জানিয়েছেন, কোয়াড বৈঠকে আরেকবার দুদেশের প্রধানের আলোচনা হবে। এরপর মোদীর প্রশংসা করে রুবিয়ো বলেছেন, ভারতকে বিশ্বের অন্যতম বড় শক্তিতে পরিণত করেছেন মোদী।
Prev Post