স্বামীকে জেল থেকে ছাড়াতে থানার পাশে মোবাইল টাওয়ারের চূড়ায় মহিলা!

27

১২ মে ২০২৬, কানপুর: থানার পাশেই মোবাইল টাওয়ারের একেবারে চূড়ায় উঠে পড়েছেন এক মহিলা। উপর থেকে চিৎকার করছেন, ‘স্বামীকে ছাড়তে হবে…’। মহিলার চিৎকার শুনে তখন মোবাইল টাওয়ারের নীচে পথচারীদের ভিড়। যে এলাকায় ঘটনা ঘটছে সেই টাওয়ারের পাশেই থানা। পুলিশ জড়ো হতেই সে এক কাণ্ড। স্বামীকে না আনলে নামবেন না মহিলা। পুলিশের কাছে আব্দার মহিলার। এই আবেদনে উত্তরপ্রদেশের কানপুর পুলিশ স্টেশনের কর্তারা তো হতবাক! কারণ যাঁকে সামনে আতে বলছেন মহিলা তিনি তো গারদে। জেল থেকে কী ভাবে মহিলার স্বামীকে নিয়ে আসবেন পুলিশ কর্তারা?

কেন মহিলার স্বামী জেলে? কানপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার বিপিন তান্ডা জানিয়েছেন, ২০২৫ সালে অক্টোবরে মহিলার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তাঁর মা। নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছিল। পকসো আইনে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার যুবক অর্থাৎ মহিলার স্বামীকে আদালতে পেশের দিন ছিল। এদিনই থানার পাশের মোবাইল টাওয়ারে উঠে পড়েন মহিলা। তাঁর দাবি স্বামীকে জেল থেকে ছাড়তে হবে। কয়েক ঘণ্টা পর আদালতের সম্মতিতে মহিলার স্বামীকে আনা হয় মোবাইল টাওরারে নীচে। যুবককে দেখেই টাওয়ার থেকে নেম আসেন মহিলা। যুবকেরও তখন চোখে জল। টাওয়ার থেকে নেমেই স্বামীকে জড়িয়ে ধরে কান্না মহিলার। এরপর মহিলা

যুবতীর দাবি, স্বামীকে ছাড়তে হবে জেল থেকে।