পৃথা দাশগুপ্ত, কলকাতা: বিধানসভায় ওবিসি সংক্রান্ত জোড়া বিল পাশ। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। সরকারের দাবি, তৃণমূল আমলের ২০১২ সালের আইন সংশোধনের লক্ষ্যেই এই দু’টি বিল পাশ করা হয়।
পাশ হওয়া বিলের মূল লক্ষ্য ১৯৯৩ সালের আইনে সংশোধন এনে অনগ্রসর শ্রেণি কমিশনের কার্যকারিতা আরও স্পষ্ট ও শক্তিশালী করা।
ওবিসি বিলের প্রধান বিষয়:
- কমিশনের সদস্য-সচিব পদে যোগ্যতার পরিবর্তন।
- বর্তমান আইনে সদস্য-সচিব হিসেবে ‘সেক্রেটারি’ পদমর্যাদার আধিকারিকের কথা বলা ছিল। সংশোধনীতে তা বদলে ‘জয়েন্ট সেক্রেটারি বা তার ঊর্ধ্বতন’ পদমর্যাদার আধিকারিককে নিয়োগ।
- কমিশনের সদস্যদের মেয়াদ নির্ধারণ। কমিশনের প্রত্যেক সদস্য দায়িত্ব গ্রহণের দিন থেকে তিন বছরের জন্য পদে থাকবেন।
- রাজ্য সরকারের কর্মরত সদস্য-সচিবের ক্ষেত্রে মেয়াদ রাজ্যের নির্দেশ অনুযায়ী নির্ধারিত হবে।
- কোনও শ্রেণীকে অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন কমিশন পরীক্ষা করবে।
- কমিশন প্রয়োজন মনে করলে সেই বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেবে।
- অনগ্রসর শ্রেণির তালিকায় অতিরিক্ত অন্তর্ভুক্তি বা তা না হওয়া নিয়ে নাগরিকদের অভিযোগও শুনবে কমিশন।