ASSAM NEWS: উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয় কেন ছাত্রছাত্রীদের বিক্ষোভ?

2
Lakhimpur University Protest

উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে প্রতিবাদ

ছাত্রছাত্রীদের প্রতিবাদী বিক্ষোভে উত্তাল উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ আর পাল্টা অভিযোগে ধুন্ধুমার। উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আন্দোলনরত ছাত্রছাত্রীদের। ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ স্বয়ং উপাচার্যের। দাবি উঠল তদন্তের।

এটা উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয় চত্বরের ভিতরের পরিবেশ। ভিতরের মানে একেবারে উপাচাৰ্যের অফিসের সামনের অংশ এটা। এভাবেই প্রতিবাদে নেমেছেন শিক্ষাৰ্থীরা। এই শিক্ষাৰ্থীরা নানা অভিযোগ তুলেছেন উপাচাৰ্য ডঃ মুকুল বরার বিরুদ্ধে। মুকুল বরা নাকি বিশ্ববিদ্যালয়ে অনেক অনিয়ম করেছেন। শিক্ষাৰ্থীদের কাছ থেকে বৰ্ধিত মাসুল আদায় করে বিলাসী জীবন উপাচার্যের। বিলাসবহুল গাড়ি কিনেছেন। ঘরে নতুন ফার্নিচার এনেছেন। এই অভিযোগে প্ৰতিবাদে নামলেন ছাত্ৰ-ছাত্ৰীরা। ছাত্রছাত্রীদের দাবি তাঁদের ন্যায়বিচার লাগবে। ছাত্ৰছাত্ৰীদের টাকায় বিলাসী জীবন চলবে না। এই অভিযোগের পর স্পষ্টীকরণ বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য ডঃ মুকুল বরার। এদিকে, উপাচার্য ডঃ মুকুল বরা বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্ৰ হচ্ছে।’

প্রতিক্রিয়া প্রকাশ উপাচার্য ডঃ মুকুল বরার


কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হওয়ার পর প্ৰথম উপাচাৰ্য হিসেবে নিযুক্ত হন ডঃ মুকুল বরা। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উপাচাৰ্যের। পাল্টা অভিযোগ উপাচাৰ্য মুকুল বরার। উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজকর্ম কীভাবে হয় কেউ জানে না। তদন্তের আওতায় এই সমস্ত বিষয়কে জড়িয়ে নেওয়ার আহ্বান জানিয়ে উপাচাৰ্য মুকুল বরা বলেন, ‘আমার কাছে আরও বহু তথ্যপাতি আছে। সময়ে তুলে দেব। কিন্তু যা কিছু ঘটছে খারাপই হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি দুটি পক্ষ

অভিযোগ উত্তর লখিমপুর বিশ্ববিদ্যালয়ে এখন দুই পক্ষ। দুই পক্ষের জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। প্রকাশ পাবে নিশ্চয়ই। সময়ে সবই প্রকাশ হয়ে পড়বে।