পুর-নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার সুজিত বসু

5

১২ মে,২০২৬, কলকাতা : পুর-নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। সোমবার রাতে ১০ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বিধাননগরের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করে ইডি। অভিযোগ করা হয় তদন্তে অসহযোগিতা করছেন সুজিত বসু। ইডির আরও অভিযোগ বিধাননগরের প্রাক্তন বিধায়কের বয়ানেও রয়েছে অসঙ্গতি।

দুর্নীতির অভিযোগে গ্রেফতার সুজিত বসু
সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ

# গ্রুপ সি পদের জন্য ৬ লক্ষ, গ্রুপ ডি-র জন্য ৮ লক্ষ টাকা ঘুষ!

গ্রেফতারির পরই অসুস্থ বোধ করেন সুজিত বসু। সোমবার রাতেই সুজিত বসুর মেডিক্যাল পরীক্ষা করা হয় । সকাল হতেই তাঁকে আদালতে পেশ করা হয়। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ইডির। শূন্য পাওয়া সত্ত্বেও অনেককে পুরসভায় নিয়োগ। গ্রুপ সি পদের জন্য ৬ লক্ষ, গ্রুপ ডি-র জন্য ৮ লক্ষ টাকা ঘুষ। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করেছেন বলে অভিযোগ।

# চাকরি দুর্নীতি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে অভিযুক্তদের তালিকায়

বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরির অভিযোগ উঠেঠে দক্ষিণ দমদম পুরসভায়। এই পুরসভার উপপুরপ্রধান ছিলেন সুজিত বসু। ইডি সূত্রে খবর, প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে অভিযুক্তদের তালিকায়। করোনার সময় দক্ষিণ দমদম পুরসভায় চাকরি হয়েছিল ২৯ জনের।

# ২০১৪ সালের পর ৩২৯ জনের নিয়োগ হয়েছে

ইডি সূত্রে খবর দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। প্রাক্তন মন্ত্রীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে ইডির আধিকারিকরা। আরও অভিযোগ বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু চাকরি হয়েছে । ২০১৪ সালের পর ৩২৯ জনের নিয়োগ হয়েছে । অভিযোগ কারও ক্ষেত্রে টাকা, কারও ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি হয়েছে।

সুজিত বসু গ্রেফতার হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই মহাজঙ্গলরাদ সাফ করা শুরু হয়েছে। আরও অনেক বর্তমান পুরপ্রধান চাকরিদুরিতে যুক্ত। সকলে গ্রেফতার করা হবে। প্রাক্তন দমকল মন্ত্রীর গ্রেফতারের পর এবার জল্পনা তুঙ্গে। পুর নিয়োগ দুর্নীতিতে এবার কার গ্রেফতারের পালা? প্রশ্ন ঘুরছে গোটা বাংলা জুড়ে।