‘বিরোধী দলনেতা রাবার স্ট্যাম্প নন’, সিবিআই ডিরেক্টর নিয়োগ নিয়ে ভিন্নমত রাহুলের

59

১৩ মে ২০২৬, গুয়াহাটি: সিবিআই ডিরেক্টর নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তিক্ততা চরমে পৌঁছল। মঙ্গলবার সন্ধ্যায় নতুন সিবিআই ডিরেক্টর কে হবেন ঠিক করতে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু তাঁরা একমত হতে পারেননি।
সরকারের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেন রাহুল গান্ধী। সিবিআই ডিরেক্টর নিয়োগ প্যানেলের বৈঠকের পর সমাজমাধ্যমে সে কথা রাহুল নিজেই জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, সিবিআই ডিরেক্টর নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমার ভিন্নমত নথিভুক্ত করেছি। একটি পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ায় অংশ নিয়ে আমি আমার সাংবিধানিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারি না। বিরোধী দলনেতা ‘রাবার স্ট্যাম্প’ নন। রাহুলের অভিযোগ, আগে বলা সত্ত্বেও মনোনীত প্রার্থীদের কোনও তথ্য তাঁকে দেওয়া হয়নি। বৈঠকে অংশগ্রহণের পর তাঁকে ৬৯ জন প্রার্থীর নাম জানানো হয়। প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য, তাঁর পছন্দের প্রার্থীকে সিবিআই ডিরেক্টর করা, এক্স পোস্টে লিখেছেন রাহুল গান্ধী।
বর্তমান সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের মেয়াদ আগামী ২৫ মে শেষ হওয়ার কথা।