সিআইডির তল্লাশির সময় মমতার অফিসে গেলেন কল্যাণ

105

নিউজ ডেস্ক: সই জাল কাণ্ডে কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির কাছে তৃণমূলের মূল কার্যালয়ে সিআইডির তল্লাশি।
তল্লাশি চলে বিকেল ৪ টা ১৫ থেকে ৬.১৫ নাগাদ ,টানা দু ঘন্টা ধরে তল্লাশি। অন্যদিকে অভিষেকের অফিসেও সিআইডি চলল তল্লাশি অভিযান।এদিকে মমতার বাড়ির বাইরে থাকতে দেখা যায় কুণাল ঘোষ ও মদন মিত্র। পরে পৌঁছন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তার পরেই শুরু হয় সিআইডি ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সামান্য কথাকাটাকাটি। প্রথমে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সিআইডি ঢুকতে না দিলেও তিনি যখন জানান তিনি মমতা ব্যান্দ্যোপাধ্যায়ের আইনজীবী এরপরই তাঁকে ঢুকতে দেওয়া হয়। সেখানে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে সিআইডি আধিকারিকদের একহাত করে নেন । মেজাজ হারাতে দেখাযায় সংবাদমাধ্যমের উপরও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুভেন্দু অধিকারী সিআইডিকে ব্যবহার করে এইসব করাচ্ছেন।গণতন্ত্র বলে কিছু নেই এখানে। প্রায় ২ ঘন্টা পর চলে যান সিআইডি আধিকারিকরা।