কালীঘাট মন্দিরের নিরাপত্তা বাড়াতে বড় সিদ্ধান্ত লালবাজারের

31

পৃথা দাশগুপ্ত, কলকাতা: এবার কালীঘাট মন্দিরে তৈরি হবে পুলিশ ফাঁড়ি। এই প্রথম কোনও ধর্মীয় স্থানের জন্য আলাদা পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত কলকাতা পুলিশের।‌ একটি নির্দেশিকাও জারি করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দ।

আগে কালীঘাট মন্দিরের নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। বিভিন্ন অপ্রতিকর ঘটনা ঘটেছে কালীঘাট মন্দির চত্বরে। এছাড়া, মন্দিরের আইনশৃঙ্খলা রক্ষা ও দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়।

নির্দেশিকায় বলা হয়েছে,

⏺️কালীঘাট পুলিশ ফাঁড়িতে মোট ২০ জন পুলিশকর্মী থাকবেন

⏺️তাঁদের নেতৃত্ব একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন

⏺️কালীঘাট থানার আওতায় থাকবে এই পুলিশ ফাঁড়ি

⏺️একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ফাঁড়ির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন

⏺️ডিসি সাউথ সামগ্রিক দেখভাল করবেন

⏺️খুব শীঘ্রই এই পুলিশফারি তৈরি হয়ে যাবে এমনটাই খবর পুলিশ সূত্রে।