বেকসুর খালাস বাঁকুড়ার তিন বারের CPIM এর প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র

33

অতনু রায়,বাঁকুড়া: তৃণমূল কর্মী খুনে বেকসুর খালাস পেলেন বাঁকুড়া জেলার তালড্যাংরার সিপিআইএম -এর প্রাক্তন বিধায়ক। ২০১০ সালের ২৯ জুন বিকেল ৫টা নাগাদ বাঁকুড়ায় তালড্যাংরায় এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় মনোরঞ্জনকে গ্রেফতার করে পুলিশ। ২০২২ সালে ওই মামলায় মনোরঞ্জনকে দোষী সাব্যস্ত করে বিধাননগরের সাংসদ ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালত। নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে গিয়েছিলেন দ্বারস্থ হয়েছিলেন সিপিএম নেতা তথা বাঁকুড়ায় তালড্যাংরার তিন বারের বিধায়ক।তখন তাঁর হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং উদয়শঙ্কর চট্টোপাধ্যায়। সেই সময় এই মামলায় হাই কোর্টের পর্যবেক্ষণ, বিধানসভার সহকারী সচিব জানিয়েছিলেন , ঘটনার দিন বেলা ১১টায় মনোরঞ্জন বিধানসভায় উপস্থিত ছিলেন। ফলে বিকেল নাগাদ ঘটনাস্থলে তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও এই মামলার সাক্ষী তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন। আদালতের রায়ের পরই বাঁকুড়ার তালড্যাংরার প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র বলেন ,আমি যে নির্দোষ তা আগেই বলেছিলাম,প্রতিদ্বন্দ্বীদের দমন করতে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়ছিল যার প্রমান আজ মানুষ দেখতে পেলেন ।এইভাবে আমাদেরকে দমানো যাবেনা। আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য NKTV বাংলাকে জানান এভাবে দমানো যাবেনা আমাদের ,আইনশৃঙ্খলা বলে একটা জিনিস আছে তা ক্ষমতার আসনে থাকা শাসকদল বারবার ভুলে যায়।