গ্রাহকদের কথা ভেবে বাড়ানো হল LPG সিলিন্ডারে E-KYC এর ডেডলাইন

33

পৃথা দাশগুপ্ত,কলকাতা:এলপিজি সিলিন্ডার পেতে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। আগামিকাল, ১৬ অগস্ট শেষ তারিখ ছিল ই-কেওয়াইসি আপডেট করার। তবে এখনও অনেকেরই ই-কেওয়াইসি করা হয়নি। গ্রাহকদের কথা ভেবেই বাড়ানো হল ই-কেওয়াইসির ডেডলাইন। গ্রাহকদের চিন্তা খানিকটা কমল।

১৫ অগস্ট ও ১৬ অগস্ট ছুটি । ডিলাররা জানাচ্ছেন অনেকেরই এখনও ই-কেওয়াইসি করা হয়নি, চিন্তায় মাথায় হাত তাঁদের। ‌ তাদের কথা মাথায় রেখেই ই-কেওয়াইসি করার সময়সীমা আরও কিছুটা বাড়ানো হয়েছে। আগামী ২৩ অগস্ট পর্যন্ত ই-কেওয়াইসি করা যাবে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে সরাসরি এই বিষয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। এলপিজি ডিলারদের দাবি, অয়েল মার্কেটিং সংস্থাগুলি তাদের কাছে এই বার্তা পাঠিয়েছে।

যারা উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডার পান, তাদের ই-কেওয়াইসি করতে হবে না। তাদের বাদ দিয়ে সকল গ্রাহককেই বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি করাতে হবে।

যদি কোনও গ্রাহক নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি না করান, তবে চরম সমস্যায় পড়বেন। বন্ধ হয়ে যেতে পারে এলপিজি সাবসিডি বা ভর্তুকি। পাশাপাশি এলপিজি সিলিন্ডারও চড়া দামে কিনতে হবে। এই সমস্যা এড়াতেই ই-কেওয়াইসি করানোর পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাহকরা অনলাইন ও অফলাইনে ই-কেওয়াইসি করতে পারবেন। তবে সামরিক স্বস্তি, ২৩ শে আগস্ট পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। ‌