ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। তপসিয়া টালিখোলা মসজিদের সামনে বহুতলে আগুন লাগে। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এই ঘটনায় দমবন্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার তদন্তে গঠন করা হল একটি চার সদস্যের দল। মুখ্যমন্ত্রীর নির্দেশে সার্কুলার জারি করলেন মুখ্যসচিব। কলকাতা পুলিশ কমিশনারকে এই ঘটনায় FIR-এর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে রিপোর্ট তৈরি করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।