‘ভীষ্মের প্রতিজ্ঞা’ ভাইজানের! ভাঙা গাড়িতেই বিধানসভায়

175

১৩ মে, কলকাতা: কাচ ভাঙা‌ গাড়িতে চড়েই বিধানসভায় শপথ নিতে এলেন ভাঙড়ের জয়ী আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকি। বুধবার দ্বিতীয়বারের জন্য ভাঙড়ের বিধায়ক হিসেবে শপথ নেন তিনি। নওসাদ সিদ্দিকিকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়।

২০২৩ সালের ভাঙড়ের হাতিশালায় আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূল কংগ্রেস আশ্রিত গুণ্ডারা তাঁর গাড়ির উপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ। সেদিনই কলকাতার জনসমাবেশে নওসাদ ঘোষণা করেছিলেন, এই ভাঙা কাঁচ তৃণমূলের ভাঙচুরের সাক্ষ্য হিসেবে ২০২৬-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত থাকবে। সেই ‘ভীষ্মের প্রতিজ্ঞা’ রাখতেই এদিন ভাঙা গাড়ি করেই দ্বিতীয়বারের জন্য ভাঙড়ের বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিতে আসেন ‘ভাইজান’।