মহরমে প্ল্যান ছিল ১৫০০০ লোক মারার! ধরা পড়ে স্বীকারক্তি অভিযুক্তের

45

নিউজ ডেস্ক: প্রায় ১৫০০০ লোক মারার প্ল্যান ছিল! মহরমে বিরাট দুর্ঘটনা এড়ানো গেল মুম্বাইয়ে। জিজ্ঞাসাবদে অকপট স্বীকারক্তি অভিযুক্তের। অভিযোগ, এনার্জি বুস্টারের নামে বিষাক্ত ক্যাপসুল খাইয়ে মহরমে মানুষ মারার প্ল্যান করেছিল ফাইয়াজ প্রেমজি। বেশ কয়েকজন অসুস্থ হলেও বড় বিপত্তি এড়াল মুম্বাই পুলিশ

শুক্রবার বায়কুল্লা এলাকায় মহরমে চলছিল শোভাযাত্রা। একত্রিত হয়েছিলেন বহু লোক। অভিযোগ, সেই শোভাযাত্রায় একটি ক্যাপসুল বিলি করছিলেন ফাইয়াজ প্রেমজি। তার দেওয়া ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ১১ জন। দ্রুত তাদের নিকটবর্তী হসপাতালে নিয়ে যাওয়া হয়।

সন্দেহজনক ক্যাপসুল

শোভাযাত্রায় কর্মরত কয়েকজন স্বেচ্ছাসেবী বিষয়টি লক্ষ্য করে প্রমজিকে প্রশ্ন করেন। খবর দেওয়া হয় পুলিশে। প্রেমজি জানায়, ক্যাপ্সুলটি এনার্জি বুস্টার এবং পেইন কিলারের কাজ করে। যদিও, প্রাথমিক ভাবে ওষুধের ভিতর থেকে জিঙ্ক ফসফাইড ও বিষাক্ত মিশ্রণ পাওয়া যায়। যা সাধারণত ইঁদুর মারার বিষে কাজে লাগানো হয়। আরও বিস্তারিত জানার জন্য ওষুধটিকে ফরেন্সিক বিষেশজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

পুলিশের দ্রুত পদক্ষেপ ও স্বেচ্ছাসেবীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো যায়। ওষুধটি সন্দেহজনক মনে হতেই মাইকে ঘোষণা করা হয় ওষুধটি গ্রহণ না করতে। পুলিশ অভিযুক্তের কাছ থেকে প্রায় ১৪৯০০ ওষুধ বাজেয়াপ্ত করে। ডিসিপি জয়ন্ত মীনা জানান, ওষুধ বিতরণের জন্য অভিযুক্তের কাছে কোনও অনুমতি ছিল না। প্রাথমিক তদন্তে জানা যায়, প্রায় ৩০,০০০ খালি ক্যাপসুল ওর্ডার করেছিল অভিযুক্ত। সাথে ৫০ কেজি ফসফরাসও।

অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। একাধিক সংবাদ মাধ্যম অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে এই প্ল্যানের কথা। শনিবার অভিযুক্তের দু দিনের পুলিশ হেফাজত দেয় আদালত। বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।