তরুণীর সঙ্গীর সঙ্গে বচসা, হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ালো যুবক

26

নিউজ ডেস্ক: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ রেল টার্মিনাস সব সময় জমজমাট থাকে। সেখানেই শনিবার হঠাৎ দেখা গেল এক যুবক প্রকাশ্যে কাটারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যুবকের এহেন আচরণ দেখে অবাক হয়ে সবাই দেখছেন। কেউকেউ আবার ভয়ে আড় চোখে দেখেই পালিয়ে যাচ্ছেন। পথচারীদের মধ্যে আতঙ্ক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক রাস্তার এক জায়গায় দাড়িয়ে রয়েছেন এক তরুণী। রীতিমতো ভয়ে সিঁটিয়ে রয়েছেন তিনি। মেয়েটির সঙ্গে কেউ কথা বলতে গেলেই তার কাছে তেড়ে যাচ্ছে কাটারি হাতে তরুণ। সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল। ‘দ্যটুহাঙরিহগারস’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি NKTV বাংলা।

https://www.instagram.com/reel/DaF00lxiBfN/?utm_source=ig_web_button_share_sheet

পুলিশে খবর দেওয়া হলে তড়িঘড়ি পুলিশ গিয়ে অস্ত্র হাতে থাকা ছেলেটিকে পাকড়াও করে। যুবকের বয়স ২২ বছর বলে জানা গিয়েছে। কিন্তু তিনি প্রকাশ্যে কাটারি হাতে নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছিলেন? তা জানতে পারা যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, মেয়েটির সঙ্গে ছেলেটির কোন বিষয় নিয়ে ঝামেলাতেই কাটারি নিয়ে চমকাচ্ছিল যুবক। ইতিমধ্যেই পুলিশ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কী কারণে ওই যুবক ছত্রপতি শিবাজি স্টেশন সংলগ্ন জনবহুল এলাকায় কাটারি হাতে ঘুরছিলেন। কী তাঁর উদ্দেশ্য ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।